1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

গণভোট ও নির্বাচন নিয়ে কঠোর অবস্থান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, অথচ অতীতে বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের ভিডিও প্রমাণ হিসেবে রয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে কেউ কেউ এমন বক্তব্য দিয়েছে যেখানে বলা হয়েছে “অমুক নেতার নাম নিলে অজু করতে হবে”—এ ধরনের মন্তব্যও রয়েছে, যা জনগণের সামনে রয়েছে। তিনি আরও দাবি করেন, “জান্নাতের টিকিট বিক্রি” সংক্রান্ত বিভিন্ন বক্তব্য ও ভিডিওও অতীতে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে দেশে তীব্র জনঅসন্তোষ সৃষ্টি হতে পারে। তার ভাষায়, জনগণের দাবি উপেক্ষা করলে “হিমালয়ের মতো মানুষ দাঁড়াবে”।

নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তিনি ব্যবসায়ীদের মধ্যে “বোবা কান্না” দেখেছেন। চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।

সম্মেলনে তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচন দ্রুত আয়োজন করা উচিত। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost