সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। ভিডিওটি বিশ্লেষণ করে তারা কোনো প্রযুক্তিগত অসামঞ্জস্য খুঁজে পায়নি।
রিউমর স্ক্যানারের দাবি, ভিডিওটির দৃশ্য, শব্দ এবং অন্যান্য উপাদান পৃথকভাবে পরীক্ষা করা হয়েছে। তাদের বিশ্লেষণে ভিডিও বা অডিওতে এআই-নির্ভর সম্পাদনার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তাই এটিকে আসল ভিডিও বলেই তারা উল্লেখ করেছে। উল্লেখ্য, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এটি একটি ভুয়া বা এআই-নির্মিত ভিডিও। তবে রিউমর স্ক্যানারের এই অনুসন্ধান প্রকাশের পর বিষয়টি নতুন মোড় নেয়। পরবর্তীতে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা এবং সংশ্লিষ্ট সবার মর্যাদার বিষয়টি বিবেচনায় রেখে যাচাই করা তথ্যের ভিত্তিতেই আলোচনা করার পরামর্শ দিচ্ছেন পর্যবেক্ষকরা।
Leave a Reply