1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মনোনীত হলেন আবু হানিফ কাকন

মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

চাঁদপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহবায়ক ও ৫নং রামপুর ইউনিয়নের কৃতি সন্তান সমাজসেবক ও রাজনীতিবিদ আবু হানিফ কাকন।

গত ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে তাকে উক্ত পদে মনোনীত করা হয়। তাকে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করায় তিনি আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়া তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আবু হানিফ কাকন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার এলাকার বাসিন্দা। তিনি রাজনীতি করার পাশাপাশি ব্যক্তি জীবনে একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত।

বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহবায়ক, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ৫নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামাজিক কাজের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি তার দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost