1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

এনআরজি গ্রুপে চাকরি দেওয়ার নামে ঘুষ বাণিজ্য ও অর্থ আত্মসাত

রাসেদ মাহমুদ বুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

এনআরজি গ্রুপে (NRG Group) চাকরি দেওয়ার নামে বিপুল অংকের অর্থ বাণিজ্য এবং চাকরি ছেড়ে দেওয়া (রিজাইন) কর্মীদের পাওনা টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ম্যানেজার নজরুল ইসলামের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, ঘুষ ছাড়া তিনি কাউকেই চাকরিতে নিয়োগ দেন না এবং চাকরি ছেড়ে দেওয়ার পর পাওনা টাকা বুঝিয়ে না দিয়ে তা নিজ পকেটে পুরেন। ​ভুক্তভোগীদের একাংশ জানান, দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। যেসব কর্মী চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন, নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য অর্থ আটকে রেখে নিজেই আত্মসাৎ করছেন বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে সত্যতা যাচাই এবং তার বক্তব্য নেওয়ার জন্য সিকিউরিটি ম্যানেজার নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সাংবাদিক পরিচয় প্রদান করে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দিয়ে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ করে দেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost