1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচারের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে সমাধান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগটি গ্রাহকদের যেকোনো অভিযোগ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost