1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

জামালপুরে অলৌকিক ঘটনা, সত্য ঘটনার সাক্ষী সকাল ৮ ঘটিকায়

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে জানাজা শেষে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর কবর থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির জানাজা সম্পন্ন করে তাকে দাফন করা হয়। তবে প্রায় ১২ ঘণ্টা পর কবর থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

কবর থেকে উত্তোলনের পর তার রক্তচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অস্বাভাবিক এ ঘটনাকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়নের এলাকায় উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

তবে কবর থেকে উদ্ধারের পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা এবং কীভাবে তাকে মৃত ঘোষণা করে দাফন করা হয়েছিল—এসব বিষয়ে এখনো সংশ্লিষ্ট চিকিৎসক বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost