1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির দাবি, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এমপি। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বিষয় তদন্ত করে দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে, এই সিদ্ধান্তের পর সংসদ সদস্য হিসেবে গাজী নজরুল ইসলামের ভবিষ্যৎ অবস্থান নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost