1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

২/২ রাজউকের অফিস টাইমের বালাই নেই ইন্সপেক্টর মেহেদী হাসানের

ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাউজনের ২/২ অফিসে কর্মরত ইন্সপেক্টর মেহেদী হাসানের বিরুদ্ধে অফিস টাইম না মানা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস টাইম থাকলেও ইন্সপেক্টর মেহেদী হাসানকে নিয়মিত অফিসে পাওয়া যায় না। অভিযোগ রয়েছে তিনি ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করেন। এতে সাধারণ সেবা গ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সম্প্রতি এ বিষয়ে কথা বলতে কয়েকজন সাংবাদিক তার অফিসে গেলে তিনি তাদের কোনো পাত্তা দেননি। বরং প্রশ্ন এড়িয়ে গিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবা গ্রহীতা বলেন, কাজের জন্য ৩ দিন ধরে ঘুরতেছি। স্যারকে অফিসে পাই না। ফোন দিলেও ধরে না।

এ বিষয়ে জানতে ইন্সপেক্টর মেহেদী হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost