1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও হামলার অভিযোগে রাসেল তালুকদার গ্রেফতার

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

শরীয়তপুর জেলা সদরের পালং মডেল থানা এলাকায় এক তরুণীকে (১৯) ঘরে ঢুকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও মারাত্মক শারীরিক নির্যাতনের অভিযোগে রাসেল তালুকদার (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২ আগস্ট (রোববার) অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রাসেল তালুকদার শরীয়তপুরের পালং মডেল থানার চিকন্দী এলাকার গিয়াস উদ্দিন তালুকদারের ছেলে।

নথিসূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (শুক্রবার) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় অভিযুক্ত রাসেল তালুকদার ভুক্তভোগী গৃহবধূর ধানুকা এলাকার ভাড়া বাসায় যান। ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে অভিযুক্ত ঘরে প্রবেশ করে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। ভুক্তভোগী বাধা দিলে এবং ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান এবং শারীরিক নির্যাতন করে গুরুত্বর জখম করেন।

পরবর্তীতে ভুক্তভোগী ৯৯৯ (জরুরি সেবা)-এ কল দিলে পালং মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাসেল তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করে। আহত গৃহবধূ স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পালং মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন (জি আর- ২৬৪/২৬)। পরবর্তীতে ২ আগস্ট শরীয়তপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তারের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost