বগুড়া শহরের শহীদ খোকন পার্ক সংলগ্ন হোটেলপট্টি এলাকায় অবস্থিত “কাফেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট” এ অভিযান। ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়। সোমবার সন্ধ্যা ০৬.৪০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ০৭.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্ট এ-
১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায়।
২. রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর দেখা যায়।
৩. প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়।
৪. খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
৫. রান্নাঘরে ইঁদুর, তেলাপোকার অস্তিত্ব পাওয়া যায়।
এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply