1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নিরাপত্তা পেলে দেশে ফিরতে প্রস্তুত, বিচারের মুখোমুখিও হবেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রায় দুই বছর দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের আইনি মোকাবিলা করতে প্রস্তুত।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজের অবস্থান প্রমাণ করতে চান। নিরাপত্তা নিশ্চিত করা হলে আনন্দের সঙ্গেই দেশে ফিরবেন বলেও জানান তিনি।

বর্তমানে শ্রীলঙ্কায় একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন সাকিব। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলতে চান এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে মাঠে নামাই তার লক্ষ্য।

সাকিব আল হাসান আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এরপর আর দেশে ফেরেননি।

রয়টার্সকে তিনি বলেন, সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তার দাবি, তিনি কোনো অপরাধ করেননি এবং সেই বিশ্বাস থেকেই দেশে ফিরতে চান।

দেশে ফেরার সময় নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, তিনি যত দ্রুত সম্ভব ফিরতে চান। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন। তিনি বলেন, দলের নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেটিই অনুসরণ করবেন।

গত বুধবার নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর বাংলাদেশে তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাকিব বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি শুধু শান্তি এবং বাংলাদেশের উন্নয়নের কথা বলেছেন। এজন্য তার কোনো অনুশোচনা নেই।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

এদিকে দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost