1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক পথ চালুর কাছাকাছি ইরান-ওমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি জানান, কৌশলগত এই জলপথের আইনি কাঠামো এবং নতুন ট্রাফিক রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। তবে চুক্তি চূড়ান্ত হলেও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। এর ক্ষতিপূরণসহ বেশ কিছু শর্ত পূরণ না হলে প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে না।

এদিকে পুরনো নৌপথ বিভাজন ব্যবস্থা ইরানের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় নতুন পথ নির্ধারণে কিছু প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। তাই আপাতত একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে আলোচনা চলছে। পরবর্তীতে সেটিকে স্থায়ী রুটে রূপ দেওয়া হতে পারে।

তবে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, হরমুজ প্রণালি খোলার সিদ্ধান্ত সম্পূর্ণ ইরানের নিজস্ব শর্তের ওপর নির্ভরশীল। এটি ওমানের সঙ্গে চলমান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই কেবল হরমুজ প্রণালি উন্মুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পারস্য উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ চলাচল নিয়ে বিরোধের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে।

এখন নতুন সামুদ্রিক পথ চালুর বিষয়ে ইরান ও ওমানের সম্ভাব্য চুক্তির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost