২০২৭ -২০২৮ দ্বিবার্ষিক শরীয়তপুরের জেলা কমিটি ঘোষনা করা হয়। সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া সরদার, সহসভাপতি মাওলানা হাফেজুর রহমান শরীয়তপুরী, সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান নির্বাচিত হন।
জনপ্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রস্তুতির বিকল্প নেই শ্লোগান ও মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার শরীয়তপুর জেলা মডেল মসজিদ অডিটোরিয়াম তয় তলায় সকাল ৭ টায় জেলা মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব শাহ ইফতেখার তারিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামি শরিয়াভিত্তিক কল্যানময রাষ্ট্র গঠনে রাজনীতি করে। শরিয়া ভিত্তক শাষন ব্যবস্থায় সকল মানুষের অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া সরদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি, মাওলানা হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা শুরার অধিবেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার ছদর মুফতি ফেরদৌস আহমেদ, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখা সভাপতি মাওলানা আলী আজগর,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ফিরোজ আলম ঢালী সহ সভাপতি মফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক কবিরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি, মাওলানা আবু বকর সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো: ইমন হোসেন সহ সুরাসদস্যগণ উপস্থিত ছিলেন
Leave a Reply