1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরার পালেরচরে আবারও পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় আবারও পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। বর্ষায় নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে কয়েকটি স্থানে প্রতিদিনই সামান্য করে নদীগর্ভে বিলীন হচ্ছে জমি। এতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নদীপাড়ের মানুষের মধ্যে।

স্থানীয়রা জানান, গত বছরের ভয়াবহ ভাঙনের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা। এরই মধ্যে আবার ভাঙন শুরু হওয়ায় বসতভিটা ও আবাদি জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সবাই। ভাঙন রোধে তীর রক্ষা বাঁধের কাজ চললেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।

পালেরচরের বাসিন্দা আনিস উজ্জামান রনি বলেন, “কাথুরিয়া এলাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই একটু একটু করে নদী ভাঙছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিক, যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।”

এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাকি কাজও দ্রুত সম্পন্ন করা হবে এবং ভাঙনের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost