1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করে র‍্যাবের টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্তে উঠে এসেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, গুমের পর সালাহউদ্দিন আহমদকে ভারতে পাচারের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের বিষয়েও তদন্ত চলছে। ইতোমধ্যে সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নেওয়া হয়েছে। দ্রুতই তার আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের দেওয়া জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে র‍্যাবের টিএফআই সেলে গুম করে রাখার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তদন্ত সংস্থা বলছে, পুরো ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন এবং কীভাবে তাকে গুমের পর ভারতে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost