1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মেসিদের চাপে রেখেও গোল পেল না স্পেন, প্রথমার্ধ গোলশূন্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাচ্ছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করে স্পেন। বক্সের ডান পাশে বল পেয়ে জোরালো শট নেন লামিন ইয়ামাল। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অসাধারণ সেভ করে দলকে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করেন।

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত ম্যাচে বলের দখল ও আক্রমণ—দুই দিকেই এগিয়ে ছিল স্পেন। ছোট ছোট পাসে খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আর্জেন্টিনাকে চাপে রাখে স্প্যানিশরা।

অন্যদিকে শুরুতে কিছুটা চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে স্পেনের উচ্চ প্রেসিংয়ের কারণে বলের দখল নিতে এবং আক্রমণ গড়ে তুলতে বেগ পেতে হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

এই ম্যাচে জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে লামিন ইয়ামালদের স্পেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost