1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে কটিয়াদীতে মতবিনিময় সভা অনুষ্টিত

মোঃমতিউর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে সামনে রেখে কটিয়াদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের এ কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলিপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কটিয়াদী থানার অফিসার ইনচার্জসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে কটিয়াদীর বাসির মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে,জাতীয় মৎস্য দিবসকে কেন্দ্র করে, ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যা আচমিতা এলাকায় একটি হ্যাচারি থেকে জাতীয় মৎস্য দিবস উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর। এ সফরে সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণের কর্মসূচিও রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost