1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা ১০ হাজার মানুষের ভোগান্তি

মো: নুরুল ইসলাম, কমলনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে চর কাদিরা ইউনিয়নের ২ ও ৫ নং ওয়ার্ডের সংযোগস্থল ভুলুয়া ব্রিজ থেকে উত্তর দিকে আশ্রয়ন প্রকল্পমুখী ‘হাওলাদার সড়ক’টির দীর্ঘদিনের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ। সম্প্রতি টানা প্রায় ১০ দিনের প্রবল বৃষ্টিতে সড়কটি কাদাপানিতে একাকার হয়ে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবার ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
সড়কটির বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ছৈয়দ আহমেদ বলেন, এই রাস্তা দিয়ে আশ্রয়ন প্রকল্পের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো রাস্তা কাদাপানিতে তলিয়ে গেছে, এখন আর হাঁটার উপায়ও নেই।

একই কথা জানিয়ে মো. রাজু ও মো. রাকিবুল ইসলাম নামের দুই স্থানীয় বাসিন্দা বলেন, নির্বাচন এলে অনেক জনপ্রতিনিধি ও নেতা আমাদের শুধু আশ্বাসের বাণীই শোনান। মেম্বার-চেয়ারম্যান সবাই বলেন কাজ হবে, কিন্তু বাস্তবে কেউই রাস্তাটি করে দেন না।

সড়কের দুর্দশা নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মাওলানা নোমান ছিদ্দিকী বলেন, সবাই শুধু আশাই দিয়ে যায়, কিন্তু কার্যকর পদক্ষেপ কেউ নেয় না। সাধারণ মানুষ ভোটে বিজয়ী করলে আমার প্রথম অগ্রাধিকারমূলক কাজ হবে এই অবহেলিত হাওলাদার সড়কটির টেকসই পুনর্নির্মাণ নিশ্চিত করা।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত উজ জামান জানান, সড়কটির দূরবস্থার বিষয়টি নজরে রয়েছে। সামনে নতুন বাজেট এলেই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, শুষ্ক মৌসুম আসার আগেই এবং বাজেট বরাদ্দের মাধ্যমে অএ এলাকার জনগনের দাবী দ্রুত যেন সড়কটি স্থায়ী সমাধানের মাধ্যমে কাজটি করা হয় ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost