1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

হেফাজত আমীরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ৯ দফা দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

দিনব্যাপী চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে হেলিকপ্টারে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণের পর তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান।

সেখানে হেফাজত আমীর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় বিভিন্ন কওমি মাদ্রাসার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি তুলে ধরে হেফাজতে ইসলাম। দাবিগুলোর মধ্যে মহান আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন এবং কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার দাবি রয়েছে।

এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর, সরকারি চাকরিতে এ ডিগ্রিকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে।

পাশাপাশি কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, হিজবুত তাওহিদ নিষিদ্ধ, পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের কার্যক্রম বন্ধ এবং আলেমদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও রয়েছে।

এদিকে উত্তর চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং ফটিকছড়িতে বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের দাবিও জানানো হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী বড় মাদ্রাসায় গিয়ে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জোনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost