1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন

ফিরোজ আলম, মোহনপুর, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ থাকা উচিত, সেখানে শিক্ষার্থীদের স্বার্থ সংগ্রহ থাকতে হবে। শিক্ষার্থীদের বক্তব্য শুনতে পারলে ভাল হতো। কারণ তাদের কথা তাদেরই বলতে দেয়া উচিৎ। তিনি বলেন, এই পবা-মোহনপুরে বিগত দিনে বিএনপি থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মিজানুর রহমান মিনু, আবু হেনা এবং বর্তমানে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিগত দিনে তারা অনেক কাজ করে গেছেন বলে শনিবার সকাল সাড় ১০টার সময়ে পাকুড়িয়া মহাবিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা ও ডিজিটাল ল্যাব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই পবা-মোহনপুর আসনে অন্য দলেরও সংসদ সদস্য ছিলেন। তারা শিক্ষাকে পিছিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি বলেন, ২০১৩ সাল হতে পবা মোহনপুরের জনগণের সাথে সরাসরি মেলামেশা ও তাদের সুখে দুঃখে পাশে আছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনের সময়ে আওয়ামী সন্ত্রাসীরা অনেক বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছে। এখানো অনেককে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়াও অনেকে জেল খেটেছেন।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিংসা বিদ্বেশ এর বিরুদ্ধে। তিনি সবাইকে নিয়ে দেশ গড়তে চান। এজন্য এখন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন প্রকার দলবাজি করতে চাননা। শুধু দলবাজী নয়, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতেও দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি বলেন, বর্তমান সরকারের যে মেনুফেস্টার রয়েছে। সেখানে ৩১ দফা বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে। সেই মেনুফেস্টার অনুযায়ী শিক্ষা খাতকে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষা নিয়ে পঞ্চমবার্ষিকী পরিকল্পনা করেছে সরকার। প্রথম বছর থেকে পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি পাবে বলে জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানবে, সেজন্য পরিবেশ দিতি হবে। চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার পাশাপাশি গান, নাচ, খেলাধুলা, হাম, নাত, ধর্মীয় জ্ঞান ও কারিগারী শিক্ষা দেয়া হবে।

যে যে বিষয়ে পারদর্শী হবে তাকে সে দিকেই ধাপিত করা হবে বলে উল্লেখ করেন তিনি।
খেলার পরিবেশ তৈরী ও কলেজের বাউন্ডারী দেয়াল করে দেয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, এগুলো পেতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ লেখাপড়ার দিকে নজর দিতে হবে। কারণ এরাই আগামীর ভবিষ্যত। তারা দেশের হাল ধরবে এবং বিদেশেও তারা বাংলাদেশের সুনাম ধরে রাখতে পারবে বলে জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়।

এদিকে প্রধান অতিথি অত্র কলেজে পৌঁছালে সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অভ্যার্থনা জানান। সেইসাথে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

পাকুড়িয়া মহাবিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম (মুন), সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব এসএম মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপি
সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, বাকশিমইল ইউপি বিএনপি সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, পাকুড়িয়া মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ আসলাম আলী মীর, উপজেলা যুবদল নেতা মির্জা শওকত ও নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ পাকুড়িয়া মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আকবর আলী এবং সার্বিক তত্বাবধানে ছিলেন পাকুড়িয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এইচ.এম মোজাম্মেল হক খন্দকার।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost