1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।

ওই নেতা জানান, মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান মোটামুটি নিশ্চিত করেছেন। তবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানেন না।

এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে দেয়।

জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে ভোটের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন কতটা চূড়ান্ত হয় এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত আসে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost