1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
গাড়িতে ইট-পাথর নিক্ষেপের পর- মমতা আজ আমি প্রাণেও মরতে পারতাম - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

গাড়িতে ইট-পাথর নিক্ষেপের পর- মমতা আজ আমি প্রাণেও মরতে পারতাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার পুলিশের হেফাজতে এক দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হালিশহরে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।

অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীরা মমতার গাড়ি ঘিরে ধরে তাতে কাদা লেপে দেন। এ সময় গাড়ি লক্ষ্য করে জুতো, পানির বোতল এবং ইট-পাথর ছোড়া হয় বলেও দাবি করা হয়েছে। চারপাশে ‘চোর ভাগাও’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

ঘটনার পর সাংবাদিকদের মমতা ব্যানার্জি বলেন, ইট-পাথর শরীরে লাগলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। গাড়ির জানালা খোলা থাকায় পাথর তার মাথায় লাগলে গুরুতর বিপদ হতে পারত বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে পুলিশ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মমতা।

তৃণমূলের দুই সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি ও দোলা সেনও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তবে হামলার ঘটনায় বিজেপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য বিজেপি। দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে যে দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে মমতা সেখানে গিয়েছিলেন, তার মৃত্যুকে ঘিরেও গুরুতর অভিযোগ উঠেছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিও এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost