1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ফেসবুকে ক্ষতিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে থানায় জিডি

 মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল, মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে জনপ্রতিনিধি ও সংসদ সদস্য জনাব এস এম ফয়সালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিকর ও মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কায়েস আহাম্মেদ সালমান ভুয়া ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই স্ট্যাটাসগুলোর মাধ্যমে একজন শিল্পপতি ও সংসদ সদস্য এস এম ফয়সালের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী কায়েস আহাম্মেদ সালমান ভুয়া ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জিডিটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার এসআই মো. পাভেল আহমেদকে নির্দেশ দিয়েছেন বলে জিডির নথিতে উল্লেখ রয়েছে। এ বিষয়ে অভিযোগে উল্লিখিত ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost