1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেষ মুহূর্তের গোলে জয়, তবু বিদায় তুরস্কের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। তবে শেষ মুহূর্তের এই নাটকীয় জয়ও নকআউটের টিকিট এনে দিতে পারেনি মন্তেলার শিষ্যদের।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে কর্নার থেকে ট্রাস্টির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুতেই পিছিয়ে পড়ে তুরস্ক।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মাত্র সাত মিনিট পর দারুণ দলীয় আক্রমণ থেকে গোল করে সমতা ফেরান আরদা গুলার।

৩১তম মিনিটে চমৎকার পাসিং মুভের সমাপ্তি টেনে ইয়িলমাজ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান বেরহাল্টার।

এরপর ম্যাচ গড়ায় শেষ মুহূর্তে। নির্ধারিত সময় শেষ, যোগ করা সময়ও প্রায় শেষ। সবাই যখন শেষ বাঁশির অপেক্ষায়, তখনই আসে নাটকীয় মোড়।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে উজুনের বাড়ানো বল ফাঁকা জালে জড়িয়ে তুরস্ককে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় এনে দেন বদলি খেলোয়াড় আয়হান।

এই ম্যাচেই প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে তিন গোল করল তুরস্ক। অন্যদিকে, এটি ছিল এই আসরে যুক্তরাষ্ট্রের প্রথম পরাজয়।

তবে জয় পেয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তুরস্ককে। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন পয়েন্ট।

অন্যদিকে, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করা যুক্তরাষ্ট্র আগামী ১ জুলাই শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost