1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.০৫, এগিয়ে মেয়েরা - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.০৫, এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪১ বার পঠিত

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশাপাশি পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৮৩ হাজার ৬৯৪ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪ হাজার ৯২৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ, মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৯ দশমিক ২২ শতাংশ।

গত বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। একইভাবে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৯ জনে।

পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫২ জন মেয়ে এবং ৫ হাজার ৪৮৭ জন ছেলে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের দুই হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost