1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আ’ত্ম’হ’ত্যা

মোঃ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম মোসাঃ তরিকা খাতুন। তিনি উপজেলার চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তরিকা খাতুন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর চাকপাড়া এলাকার বাসিন্দা মোঃ তরিকুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তরিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান।

পরে তিনি বিষপানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এসএসসি পরীক্ষার ফলকে কেন্দ্র করে এমন একটি মর্মান্তিক ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, মৃত্যুর খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost