চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২ নম্বর লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়ালী আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার মিজি।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রাজ্জাক ও ফাহিমা আক্তার। জমিদাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মনির হোসেন।
এছাড়া ইউপি সদস্য প্রতিনিধি হিসেবে হাবিবুর রহমান হাজী, উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি হিসেবে হীরা খাতুন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে কামরুন্নাহার কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিলন মিজি, নুর মোহাম্মদ, আখি আক্তার এবং কুলছুমা।
নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
Leave a Reply