1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিন্দাবন এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিন্দাবন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রাজউক। সোমবার সকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজউক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধ স্থাপনা থাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়। স্থানীয়রা রাজউকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost