গণমাধ্যম ও সাংবাদিকতার অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যয়ে জি-বাংলা টেলিভিশন-এর ডাইরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনাব মোঃ মতিউর রহমান।
তাঁর যোগদানে জি-বাংলা টেলিভিশন পরিবারে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
জি-বাংলা টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনাব মোঃ মতিউর রহমানের দক্ষতা, কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক সক্ষমতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। একই সঙ্গে সংবাদ ও অনুষ্ঠান নির্মাণে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
জি-বাংলা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে জনাব মোঃ মতিউর রহমানকে ডাইরেক্টর হিসেবে যোগদান উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
তাঁর নেতৃত্বে জি-বাংলা টেলিভিশন আরও সমৃদ্ধ, শক্তিশালী ও গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
শুভেচ্ছান্তেঃ
জি-বাংলা টেলিভিশন
Leave a Reply