হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ঝুলন্ত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply