1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

কালিয়াকৈরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় সভা

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মৎস্য চাষী, আড়ৎদার, মৎস্যজীবী, মৎস্য খাদ্যকারখানার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্টেকহোল্ডার এবং স্থানীয় মৎস্য সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ক্ষেত্র সহকারী মোসলেহ উদ্দিন। সভায় জাতীয় মৎস্য পক্ষের উদ্দেশ্য ও মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost