জেলা প্রশাসন,বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কর্তৃক শহরের মফিজ পাগলার মোড় এলাকায় অবস্থিত “সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট” এ অভিযান। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ০৫.৪০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ০৬.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্টে –
১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায়।
২. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরোটা তৈরির ময়দার ডো সংরক্ষণ করতে দেখা যায় ;
৩. পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই প্রস্তুত করতে দেখা যায়।
৪. প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়;
৫. রান্নাঘরে তেলাপোকার অস্তিত্ব পাওয়া যায়।
৬. ফ্রিজে পঁচা, বাসি খাবার সংরক্ষণ করতে দেখা যায়।
এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সাবিনা ইয়াসমিন এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
Leave a Reply