1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদ করলেই ‘হঠকারিতা’ বলা হচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স—ডিজেএ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, রাস্তায় বসে বিক্ষোভ করা একটি বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তবে এ ধরনের প্রতিবাদকেও বর্তমানে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে কেউ রাস্তায় নামলে তাকে বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করে গ্রেপ্তার বা মামলা দেওয়ার মতো একটি বয়ান তৈরি করা হচ্ছে।

দেশে বর্তমানে যে মুক্ত পরিবেশ রয়েছে, সেটিকে ‘আপৎকালীন’ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই পরিবেশ কতদিন থাকবে তা কেউ জানে না। ধীরে ধীরে গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এনসিপির এই নেতা। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে গণমাধ্যম থেকে বের করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষাসহ যেসব নীতির কথা উঠে এসেছে, সেগুলো বাস্তবায়নের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদ সংগ্রহ করা সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ চাকরিচ্যুতির কথা জানান, আবার কেউ কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost