1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা, আইনজীবী ও সাংবাদিক মুরাদ হোসেন মুন্সীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখা মুরাদ হোসেন মুন্সীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রত্যাহারের দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি সেক্রেটারি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইসলামী আইনজীবী পরিষদ শরীয়তপুর জেলা সদস্য ও শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, দৈনিক ডেসটিনির শরীয়তপুর জেলা প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য নেতা মুরাদ হোসেন মুন্সীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।

এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যেই মুরাদ হোসেন মুন্সীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভয়ভীতি কিংবা মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করা যাবে না। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করা প্রয়োজন।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে অবিলম্বে মুরাদ হোসেন মুন্সীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় দাবি আদায়ে শরীয়তপুরের সাংবাদিক সমাজকে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost