গণমাধ্যম ও সাংবাদিকতার অঙ্গনে নতুন সম্ভাবনার প্রত্যয়ে জি-বাংলা টেলিভিশনের ডাইরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনাব পাথর আহমেদ।
তাঁর এই যোগদানে জি-বাংলা টেলিভিশন পরিবারে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।
গণমাধ্যমের বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
জি-বাংলা টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথর আহমেদের দক্ষতা, কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক সক্ষমতা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
একই সঙ্গে সংবাদ ও অনুষ্ঠান নির্মাণে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে জি-বাংলা টেলিভিশন।
নতুন দায়িত্বে পাথর আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ, শক্তিশালী এবং গণমানুষের আস্থার একটি গণমাধ্যমে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জি-বাংলা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে ডাইরেক্টর হিসেবে যোগদান উপলক্ষে জনাব পাথর আহমেদকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
তাঁর নতুন দায়িত্বের পথচলা হোক সফল ও গৌরবময়—এই প্রত্যাশা সবার।
Leave a Reply