1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ ক্যামেরা, ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বসানো হয়েছে ৪৯০টি আধুনিক ক্যামেরা। এর সঙ্গে চালু করা হয়েছে অটো ফাইন সিস্টেম। ফলে মহাসড়কে গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, ওভারটেকিং কিংবা নির্ধারিত সাইন-সিগন্যাল অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে কোথায় যে সাইন ও সিগন্যাল দেওয়া রয়েছে, তা অমান্য করলেই সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। এর মাধ্যমে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন এই ব্যবস্থায় জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএর কাছে চলে যাবে। একই সঙ্গে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে পাঠানো হবে জরিমানার তথ্য।

পরে গাড়ির মালিক মোবাইল মনিটরিং বা সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহার করে ফোনের মাধ্যমেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হবে। হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুগান্তকারী ফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost