1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে: রামদেব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

ভারতীয় যোগগুরু রামদেব মন্তব্য করেছেন, একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রামদেব। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রামদেব দাবি করেন, ভারতের কোনো ধর্মই হুমকির মুখে নেই; বরং হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচারের অভিযোগ করেন তিনি।

ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরে রামদেব বলেন, একদিন এমন সময় আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। এ বিষয়ে ভারতীয়দের তিনি ধৈর্য ধরতে বলেন।

ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়েও কথা বলেন রামদেব। তার ভাষ্য, হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই। তবে ধর্মীয় পরিবর্তনের কারণে ভবিষ্যতে যেন কেউ নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।

গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে সেই স্বাধীনতা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা প্রয়োজন বলে মনে করেন রামদেব।

এ সময় ভারতের ভবিষ্যৎ অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থান নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান তিনি। ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং ভারতীয়দের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান বলে জানান রামদেব। পাশাপাশি ভারতের অর্থনীতি শক্তিশালী হওয়া এবং ভারতীয় পাসপোর্ট আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost