1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কমলনগরে জুলাই ঐক্য নিয়ে বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরীর ইতিবাচক বার্তা

মোঃ হাসান হাওলাদার, কমলনগর উপজেলা প্রতিনিধি 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে সামনে রেখে ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশের জুলাই, আমাদের জুলাই। হাজারো মতপার্থক্যে জুলাই ঐক্যের প্রতীক, জুলাই আমাদের ঐক্যের প্রতীক।”

উপজেলা বিএনপি সভাপতি জানান, জুলাই চেতনাকে ধারণকারী তরুণ প্রজন্ম তথা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে দলের সবসময় ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে। তাদের ত্যাগ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতে তাদের মেধা ও শক্তিকে জাতি গঠনের কাজে সম্পৃক্ত করতে দল প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের মুক্তির স্বার্থে জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল শক্তি।

কমলনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে জুলাই চেতনায় বিশ্বাসী সকল তরুণকে দলের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost