1. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাধারণ সম্পাদক মো. আবিদুল হক মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

সংস্থার কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি অধ্যক্ষ মো. রেজাউল করিম ও আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান ও মো. আল মুতাছিম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, দপ্তর সম্পাদক শেখ জুবায়ের আল জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন জনি, জনকল্যাণ সম্পাদক মো. মাসুদ হাসান মনি, মানবাধিকার সম্পাদক মো. এনামুল হক শিকদার, তথ্যপ্রযুক্তি সম্পাদক এম. এম. রবিউল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এবাদুল হক, কার্যনির্বাহী সদস্য মীর আবু বকর এবং সদস্য মো. আরিফুর রহমান ও জাবের বিন হোসাইন।

নবনির্বাচিত নেতারা কেন্দ্রীয় সভাপতি, মহাসচিবসহ সংস্থার কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ, নৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার বিকাশে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost