1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ডিবির জালে লতিফ সিদ্দিকী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে তিনি সাংবাদিকদের জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন বলেও জানিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লতিফ সিদ্দিকী বলেন, তিনি আত্মগোপনে বিশ্বাসী নন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আদালতে হাজির হয়েছেন। এমনকি সম্ভাব্য গ্রেপ্তারের কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আদালতে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে আদালত থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost