1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা মুক্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার জরুরি অস্ত্রোপচার চলছে এবং চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ভয়াবহ দুর্ঘটনার পর মেঘলা মুক্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবার ও পেজ অ্যাডমিনের পক্ষ থেকে গুজব বা ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত তথ্য পাওয়া গেলেই পরবর্তী আপডেট জানানো হবে।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মেঘলা মুক্তা তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। পরে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’, ‘আগুনের পাখি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost