কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ এলাকায় হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
বুধবার দুপুর ২টা ৫ মিনিটে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে এসে নিশাদ জাহান (৬) নামের শিশুটি হারিয়ে যায়। ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ শিশুটিকে উদ্ধার করে সুগন্ধা বিচ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে তার অভিভাবকের সন্ধান শুরু করে।
পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির বাবা মো. নাসির উদ্দিন (৪২)-কে শনাক্ত করা হয়। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে শিশুটিকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।
ট্যুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply