1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

যশোর থেকে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি গাড়ির ভেতর থেকে তাকে আটক করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ডেভিড ইমন পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ঘিরে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশের দাবি, চট্টগ্রাম নগরীসহ রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক চাঁদাবাজি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীরা সক্রিয়। তাদের অন্যতম নেতৃত্বে ছিলেন ডেভিড ইমন।

গত ১৩ জুলাই নগরের চকবাজার এলাকার একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় ডেভিড ইমনের নাম সামনে আসে। অভিযোগ রয়েছে, ঘটনার দুই দিন আগে তিনি বিদেশি নম্বর থেকে ফোন করে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে ২ কোটি টাকা এককালীন চাঁদা এবং মাসিক ১০ লাখ টাকা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

এছাড়াও স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় গুলি চালানোসহ একাধিক চাঞ্চল্যকর ঘটনায় ডেভিড ইমনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর আগে তার দুই সহযোগীকেও অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছিল পুলিশ।

ডেভিড ইমনের গ্রেফতারের মাধ্যমে সাম্প্রতিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost