1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে পানিতে ডুবে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বড়বালিয়া পাইকারমনি গ্রামে শ্রমিকের কাজ শেষ করে ফেরার পথে নদী পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিক জুয়েল ইসলামের।

নিহত জুয়েল ইসলাম একই উপজেলার পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের মৃত. তেছার উদ্দিন এর ছেলে। তিনি পেশায় দিনমুজুর এর কাজ করতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বড়বালিয়া পাইকারমনি গ্রামের বাসিন্দা সহিদ নামে এক কৃষকের ধান রোপণ এর কাজ শেষ করে ফেরার পথে ভূল্লী নদী ক্যানেল চারজন শ্রমিক একসঙ্গে নদী পার হওয়ার সময় হঠাৎ পানির স্রোতে বিপাকে পড়েন জুয়েল ইসলাম। তাদের মধ্যে তিনজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও একজন পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করলে তিনি ঘটনা স্থলেই মারা যান। স্থানীয়দের দাবি, নদীতে প্রায় ৮ থেকে ৯ ফুট গভীর পানি ছিল এবং নদী পার হওয়া ব্যক্তিদের কারোরই সাঁতার জানা ছিল না। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost