1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাস্টার এইচ এম আব্দুল কুদ্দুস

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী মাস্টার এইচ এম আব্দুল কুদ্দুস জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ।

আরও পড়ুন, 

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। দল মত নির্বিশেষে সমাজের একটি অংশের মধ্যেও তাকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তার সমর্থকদের দাবি, চন্দ্রপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সমর্থকদের মতে, ইসলাম দেশ ও মানবতার স্বার্থে আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে মাস্টার এইচ এম আব্দুল কুদ্দুস ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে তিনি জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন, 

এদিকে, চন্দ্রপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে মাস্টার এইচ এম আব্দুল কুদ্দুস জন্য দোয়া ও সমর্থন কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা। তারা বিশ্বাস করেন, জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র দাখিল এবং প্রতীক বরাদ্দসহ আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ হবে। সেই পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক আলোচনা ও জনমত গঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost