1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ব্যবসায়ীকে মারধর করে নদীতে ফেলে হত্যার অভিযোগ

জুয়েল হোসেন, গাজীপুর স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত
ব্যবসায়ীকে মারধর করে নদীতে ফেলে হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের নামা সূত্রাপুর এলাকায় ব্যবসায়ী মইনুল হককে (৫৫) মারধর করে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায়। পরে ১৯ জুলাই আশুলিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে কালিয়াকৈর থানায় আটজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মইনুল হক কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে নদীতে নৌকায় বসে কথা বলছিলেন। এ সময় একদল লোক লাঠিসোঁটা নিয়ে নৌকায় হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দিলে হামলাকারীরা তাকে ধরে পুনরায় মারধর করে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

নিহতের মেয়ে মুনিয়া আক্তার বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost