1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পাবনা র‍্যাবের অভিযানে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার

আতিকুল ইসলাম আসিফ, সুজানগর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পঠিত

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৪ জুলাই ২০২৬ তারিখ বিকাল ১৭.৪০ ঘটিকায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন তালিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ আরিফ খন্দকার (২৮), পিতা-মোঃ আলী খন্দকার, সাং- তালিমনগর, থানা-আমিনপুর, জেলা-পাবনা’কে গ্রেফতার এবং পলাতক আসামী ০২। মোঃ সজীব খন্দকার (২৪), পিতা-মোঃ আলী খন্দকার, সাং- তালিমনগর, থানা-আমিনপুর, জেলা-পাবনার নামে নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আরও জানায় তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের ব্যবসা করে এবং পলাতক আসামী মোঃ সজীব খন্দকার (২৪) এর হাত থেকে ফেলে দেওয়া ০২ টি নীল জিপার ব্যাগ হইতে ২৯৫ (দুইশত পঁচানব্বই) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলায় আমিনপুর থানায় হস্তান্তর করা হয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্কুলে প্রদর্শনের জন্য ইলেক্ট্রনিক মিডিয়াকে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত/–

ওয়াহিদুজ্জামান

লেঃ কমান্ডার বিএন

কোম্পানি কমান্ডার

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost