1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দেশের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।

বৃহস্পতিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু কয়েক দিনের পূর্বাভাস নয়, পরবর্তী পাঁচ দিনেও দেশের বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ভারী বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

তাই লঘুচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ও সম্ভাব্য ভারী বৃষ্টির কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost