1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে চৈতি ও প্রান্ত দধি কারখানায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

“চৈতি দধি ভান্ডার” কারখানা, ঘোষপাড়া, শেরপুর, বগুড়া এবং “প্রান্ত দধি ভান্ডার” কারখনা, ঘোষপাড়া, শেরপুর, বগুড়ায় অভিযান। ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তেরি করতে দেখা যায়।
২. প্রস্তুতকৃত দই ও মিষ্টি খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায় ;
৩. সংরক্ষিত মিষ্টিতে পোকার অস্তিত্ব পাওয়া যায় ;
৪. খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
৩. পোড়া তেলে খাবার তৈরি করতে দেখা যায়।

এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে জনাব মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর, বগুড়া এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ

১. “চৈতি দধি ভান্ডার” ঘোষপাড়া, শেরপুর, বগুড়াকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা এবং
২. “প্রান্ত দধি ভান্ডার” ঘোষপাড়া, শেরপুর, বগুড়াকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা। ২টি প্রতিষ্ঠানে মোট ০১ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে জনাব মোঃ রাসেল নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং জনাব তাহমিনা আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, শেরপুর, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন শেরপুর থানা পুলিশের একটি চৌকস টিম। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost