1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

চাচী-ভাতিজার প্রার্থিতায় সরগরম কমলনগরের ২ নং সাহেবের হাট ইউনিয়ন

 মোঃ নুরুল ইসলাম, লক্ষীপুর প্রতিনিধি: 
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরের আসন্ন ২ নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমেজ ও কৌতূহল এখন তুঙ্গে। নির্বাচনের মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন স্থানীয় ঐতিহ্যবাহী ‘সাহেব বাড়ির’ দুই সদস্য সাবেক চেয়ারম্যান মরহুম আবুল বাশারের স্ত্রী হোসনেআরা বাশার এবং তাঁর আপন ভাতিজা মোঃ মেজবাউদ্দিন মেজবা।

একই পরিবারের চাচী ও ভাতিজা উভয়েই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পুরো ইউনিয়নজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ২ নং সাহেবের হাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মেজবাউদ্দিন মেজবা দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কাজের সুবাদে মাঠে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

নির্বাচনে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বংশের মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখতেই আমি ২ নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের অবিমত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি অএ এলাকার গরিব অসহায় দুস্তদের কল্যানে এবং নদী কবলিত মানুষের পাশে থেকে সেবা করার জন্য প্রার্থীর আশা করছি এই দিকে চাচীর প্রার্থিতার বিষয়ে তিনি কিছুটা খোলামেলা মন্তব্য করে বলেন, তিনি আমাদের বংশের মূল রক্তধারার অংশ নন। আমরা পরিবারের মর্যাদা রক্ষায় এবং জনসেবার লক্ষ্যো নিয়ে নিরপেক্ষভাবে ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।

অন্যদিকে, নিজের সিদ্ধান্তে অটল চাচী হোসনেআরা বাশার। একই পরিবার থেকে একাধিক প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি জানান, আমাদের বাড়ি থেকে যেহেতু আরও একজন চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছেন, তাই বিষয়টি নিয়ে আমরা পারিবারিকভাবে বসে আলোচনার মাধ্যমে একটি সুরাহার চেষ্টা করব।

একই পরিবারের চাচী-ভাতিজার এই সামনাসামনি অবস্থানকে কেন্দ্র করে ২ নং সাহেবের হাট ইউনিয়নের অলিতে-গলিতে ও চায়ের দোকানে এখন চলছে নানা সমীকরণ। ঐতিহ্যবাহী সাহেব বাড়ির পারিবারিক লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাসি ফোটে, নাকি সমঝোতার মাধ্যমে সমীকরণ বদলায় সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছেন স্থানীয় সাধারণ ভোটাররা এবং অএ ইউনিয়ন এর ভোটার গন জানান যিনি আমাদের পাশে থেকে সঠিক ভাবে সেবা দিবেন আমরা এই ভার তাকে জয়ের মালা পরাবো।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost